মোট পৃষ্ঠাদর্শন

বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১১

Win to Flash

Windows is a popular operating system. But sometime we face many problem. Because of any kind of hardware problem and CD/DVD problem. So what can we do then? If you have any PENDRIVE or MEMORYCARD then you can make it BOOTABLE and never show any problem

ফ্লাশ ডিক্স থেকে ইনস্টল করুন উইন্ডোজ

অপারেটিং সিস্টেম উইন্ডোজ। এটি আমরা সাধারণত ইন্সটল করি সিডি বা ডিভিডি থেকে। সমস্যা হল আপনার সিডি/ডিভিডি রমে যদি সমস্যা থাকে কিংবা কাজ না করে তাহলে কি করবেন। অথবা সিডি/ডিভিডি ডিস্কে সমস্যা থাকলে তখন কী করবেন? এ অবস্থায় আপনার কাছে যদি একটি পেন ড্রাইভ বা মেমোরি কার্ড থাকে যার ধারণ ক্ষমতা ১ থেকে ৪ গিগাবাইটের মধ্যে তাহলে কোন চিন্তাই নেই। আপনি খুব সহেজই এই সফটও্যারের মাধ্যমে একটি সিডি থেকে বা রিমুভাল ডিভাইস থেকে আপনার পেন ড্রাইভ বা মেমোরি কার্ড বুটেবল করতে পারেন।

নিয়মাবলী:

১. সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে যান www.wintoflash.com ।

২. সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে আপনার রিমুভাল ডিভাইস টি প্রবেশ করান।

৩. কম্পিউটারে উইন্ডোজের সিডি বা ডিভিডি প্রবেশ করান।

৪. এবার সফটওয়্যারটি ইন্সটল করে চালু করুন।

৫. WintoFlash Wizard থেকে Windows File Path এ সিডি/ডিভিডি এর ড্রইভ দেখিয়ে দিন এবং USB Device এ কম্পিউটারে সংযুক্ত রিমুভাল ডিভাইস টি দেখিয়ে দিন।

৬. মনে রাখেত হবে যেন নেট কানেকশন দেওয়া থাকে, যেন বিচ্ছন্ন না হয়।

৭. এবার Next বাটনে ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে ইউএসবি ডিক্সটি বুটবেল হিসাবে তৈরী হবে।

এবার আসুন সেটআপ কার্যক্রমেঃ

১. প্রথমে বায়োস থেকে ফার্ষ্ট বুট হিসেবে Removal Devices নির্বাচন করুন।

২. এটি নির্বাচনের জন্য বুটবেল হিসাবে তৈরী রিমুভাল ডিভাইস টি প্রবেশ করান এবং কম্পিউটারিট রিস্টার্ট দিন।

৩. এবার ডিলিট বাটন চাপুন। তাহলে বায়োসের সেটিং মেনু আসবে।

৪. বায়োসের সেটিং এ গিয়ে Removal Devices নির্বাচন করুন এবং সেভ করে বেরিয়ে আসুন।

৫. এবার রিমুভাল ডিভাইস টি বুট হলে 1st, text mode setup (Boot from flash again after finished) নির্বাচন করুন এবং সেট আপ করতে এন্টার চাপুন।

৬. এবার কম্পিউটারের প্রাথমিক সেটআপ শুরু হবে। প্রাথমিক সেটআপ শেষ হলে......

৭. এবার 2nd, GUI mode setup, continue setup নির্বাচন করুন। তাহলে পরবর্তী সেটআপ শুরু হবে।

৮.  পরবর্তী সেটআপ শেষ হলে Boot Setup Menu আবার আসবে। সেখান থেকে 2nd, GUI mode setup, continue setup টি আবার নির্বাচন করুন।

৯. সেটআপ কার্য্যক্রম শেষ হলে Safety Removal Device Menu থেকে আপনার  Removal Device টি বিচ্ছন্ন করুন।

১০. Removal Devices থেকে Windows দিলে কোন সমস্যা নেই। শুধু ঠিকভাবে ব্যাবহার করতে হবে এবং মনে রাখতে হবে যেন আপনার Bootable করা Removal Devices থেকে যেন Fill Missing না হয়।